ঝালকাঠি সংবাদদাতা :
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের উদ্যোগে ঝালকাঠির সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের পক্ষে বিদ্যালয়ের কক্ষে কতৃপক্ষের হাতে উপকরণ তুলে দেন আবু তাহের লিটন আকন।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার ও সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান, আইনজীবী মুন্সি রেজাউল হক আজিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছাসহ অন্যান্যরা।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও মানবিক বিকাশে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেবে বলে আশা করেন আয়োজকরা।
শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন। তারা এ উদ্যোগের জন্য ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।