কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
০৩ জুন বুধবার সকালে উপজেলার কচুয়ার সাতঘর খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। রুবেল সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংঘ এর আয়োজন করেন। স্থানীয় যুবক ও বৃদ্বদের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যুবকরা বৃদ্ধদের ৩-০ সেটে পরাজিত করেন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি।রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রিড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ আতিকুর রহমান রুবেল।
এ সময় অন্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।