ঝালকাঠিতে মামলা তুলে নিতে বাদীকে হুমকী: দুই আসামি গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বাবা ও দুই ভাইয়ের উপরে নৃশংস ভাবে মামলাকারীদের বিচার চেয়ে বিপাকে পরেছে আমিনুল ইসলাম বাবু নামের এক যুবক। আসামীরা মামলা তুলে নিতে অব্যহত ভাবে হুমকী দিচ্ছে। সোববার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠী গ্রামে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন বিএনপির সমথর্ক আমিনুল ইসলাম বাবু।
তিনি দাবি করেন পবিত্র ঈদুল আযহার দিন বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে জমি সংক্রন্ত বিরোধের জের ধরে তার বাবা হেলাল খান (৭৫), ভাই সোহেল খান (৪০) ও রানা খানকে (৩০) কুপিয়ে জখম করে একই এলাকার সোহাগ মীর ও ছেলে তুষার মীর এবং মেয়ে তিশা আক্তার। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করায়। পরে এঘটনায় আমিনুল ইসলাম বাবু বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেন।
এতে সোহাগ মীর ও ছেলে তুষার মীর, মেয়ে তিশা আক্তারসহ দুই ইউপি সদস্য এস এম জাহিদুর রহমান ও শহীদুল ইসলামকে আসামী করা হয়। মামলা করা পর থেকে বাদি আমিনুল ইসলাম বাবুকে অব্যহত ভাবে হুকমী দেওয়া হচ্ছে। এব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন আমিনুল ইসলাম বাবু এবং হামলাকারীদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান। ঝালকাঠি থানা পুলিশ মামলার আসামি সোহাগ মীর ও ছেলে তুষার মীরকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে ঝালকাঠির কোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করে।অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।