ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে নিষিদ্ধ জাল বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার দুপুরে উপজেলার বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বেহুন্দী জাল বন্ধে এ অভিযান চালানো হয়।
এসময় নদীতে অবৈধ বেহুন্দি জাল পাতার বাঁশ ও অন্যান্য সরঞ্জাম অপসারণ করা হয়। অভিযান টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশানর(ভূমি) মোঃ শামীম রেজা সজীব।
তিনি জানান, নদীতে অবৈধ বেহুন্দী ও কারেন্ট জাল দিয়ে কোন প্রকার মাছ ধরার বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করা হয়েছে। নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।