কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
১৩ মে ২০২৬ বুধবার সকাল ১০ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি -১ ( কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। লেখাপড়ায় আরো ভালো করতে হবে।
অনুষ্ঠানে জুনিয়র ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ৩১ জন বৃত্তিপ্রপ্ত শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম, বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহরসহ অনেকে।











