ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বাজারে আবারও ঊর্ধ্বমুখী সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কেজি প্রতি সবজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
আজকের শনিবার (৯ মে) বাজারে দেখা গেছে, ঝালি কুমড়া বিক্রি হচ্ছে কেজি প্রতি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা করোল্লা ১০০টাকা, জালি কুমরা ৪০ টাকা, বেগুন ১২০টাকা, সিচিংগা ৮০ টাকা, গাজর ১০০টাকা, শসা ৮০টাকা, কাচা মরিচ ১২০ টাকা লেবুর বিক্রি হচ্ছে হালি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে অন্যান্য সবজি ২০ থেকে ৩০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বেশ কয়েকদিন বৃষ্টিপাতের কারণে সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি বেড়েছে পরিবহন খরচ। এসব কারণে বাধ্য হয়েই বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের।
অন্যদিকে, ক্রেতারা বলছেন, হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই আগের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন।
এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।










