ঝালকাঠি প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে ঝালকাঠিতে মানববন্ধন ও র্যালি করেছে ।
আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে Climate Strike ২০২৬ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও তরুণরা অংশ নিয়ে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন ও বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর মো: সাজিদ মাহমুদ, মো: মহিউদ্দিন খান ও স্নিগদা ভূমি।
পরে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, জলবায়ু সংকট মোকাবেলায় জনসচেতনতা তৈরিই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।










