• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Thursday, September 10, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

প্রকল্পের টাকা লোপাট, ট্যাক্স আত্মসাৎ- প্যানেল চেয়ারম্যানের শাহ আলমের অপসারণ দাবি ইউপি সদস্যদের

জনতার খবর প্রকাশক জনতার খবর
March 11, 2026
in বরিশাল, সারাদেশ
A A
প্রকল্পের টাকা লোপাট, ট্যাক্স আত্মসাৎ- প্যানেল চেয়ারম্যানের শাহ আলমের অপসারণ দাবি ইউপি সদস্যদের
21
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

আরো দেখুন

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

‎‎ঝালকাঠি প্রতিনিধি:
‎

‎ঝালকাঠির নলছিটি উপজেলার ৭ নম্বর নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান–১ মো. শাহ আলমের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য। ট্যাক্সের টাকা আত্মসাৎ, সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, এলজিইডির সড়কের ইট বিক্রি এবং বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।
‎
‎এ বিষয়ে প্রতিকার চেয়ে ইউপি সদস্যরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে মো. শাহ আলম এককভাবে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে অনিয়ম ও অর্থ আত্মসাৎ করে আসছেন।
‎
‎লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা ট্যাক্স আদায় করে ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া সাবেক চেয়ারম্যান পরিষদের ব্যাংক হিসাবে রেখে যাওয়া প্রায় ৭৬ হাজার টাকাও আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
‎
‎অভিযোগে আরও বলা হয়, নাচনমহল-টেকেরহাট সড়কের ৬ নম্বর ওয়ার্ডের খুলনা গ্রামের মাওলানা মার্কেটের পশ্চিম পাশে এলজিইডি নির্মিত প্রায় ১ হাজার ৬০০ ফুট এইচবিবি সড়কের ইট খুলে বিক্রি করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। বিষয়টি নিয়ে ইউপি সদস্যরা জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎এছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরে বিশেষ বরাদ্দের ১০ লাখ টাকার তিনটি প্রকল্প নিজ ওয়ার্ডে নিয়ে কাজ না করেই অর্থ আত্মসাৎ, একাধিক কালভার্ট নির্মাণ প্রকল্পে অনিয়ম, সরকারি গাছ কেটে বিক্রি, ট্রেড লাইসেন্স ও ওয়ারিশ সনদের অর্থের হিসাব না দেওয়া এবং ইউনিয়ন পরিষদের পুরোনো ভবন ভাড়া দিয়ে সেই অর্থ পরিষদের তহবিলে জমা না দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
‎
‎এদিকে, প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলমের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আবেদন ঘিরে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
‎
‎ইউপি সদস্যরা জানান, এসব অভিযোগের প্রতিবাদে তারা বিভিন্ন সময়ে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীরাও অংশ নিয়ে অনিয়মের প্রতিবাদ জানান এবং প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবি তোলেন।
‎
‎নাচনমহল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এমদাদুল হক খোকন বলেন, “ইউনিয়নের উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে আলোচনা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
‎
‎ইউপি সদস্য মো. রিপন মোল্লা বলেন, “আমরা প্রায় সব ইউপি সদস্য একত্র হয়ে এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। ইউনিয়নের উন্নয়নের স্বার্থে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
‎
‎এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নলছিটি উপজেলার দায়িত্বে) সেগুফতা মেহনাজ বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎উপপরিচালক (স্থানীয় সরকার) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো তদন্তাধীন। প্রশাসন তদন্ত করছে। তদন্তে যে সিদ্ধান্ত বা রায় আসবে, আমি তা মেনে নেব।”

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

September 8, 2026
ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

September 8, 2026
ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

September 8, 2026
রাজাপুরে পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজাপুরে পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

September 8, 2026
ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 8, 2026
ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

September 8, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজাপুরে পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

September 8, 2026
ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

September 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!