ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সোহেল আকন নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে আইনজীবীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ হারুন আর রশীদ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাম সরওয়ার ও মিজানুর রহমান মুবিন।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ হোসেন খান। ভিজিল্যান্স সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোফাজেল হোসেন। লাইব্রেরি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ফিরোজ হোসাইন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আমির হোসাইন মোল্লা, মোঃ আক্কাস সিকদার এবং মোবাশ্বের ভুইয়া বাদশা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবী সমিতির উন্নয়ন, পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।










