ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ছাত্রদল সমন্বয় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ অফিস সংলগ্ন মাঠে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নলছিটি ঝালকাঠি-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এম,পি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বায়জিদ হুসাইন।এতে সভাপতিত্ব করেন জেলা ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নলছিটি উপজেলার ছাত্রদলের নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি, সদস্য সচিব মোঃ সুজন খান, পৌর আহবায়ক মোঃ রনি তালুকদার,সদস্য সচিব সাব্বির আহম্মেদ, যুগ্ম আহবায়ক ফয়সাল সিকদার, সদস্য মোঃ লিমন হোসেন, নলছিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী ও সাবেক ছাত্রনেতা রাকিব গাজীসহ আরো অনেকে।










