ঝালকাঠি প্রতনিধিঃ
যুব ও ক্রীড়া পরিদপ্তরের আওতায় জেলা ক্রীড়া অফিসের তত্ত¡বধায়নে বার্ষিক কর্মসূচির আওতায় অনুর্ধ্ব ১৫ স্কুল ছাত্রদের নিয়ে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঝালকাঠি সদর উপজেলা চত্বরের পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রিফাত আহম্মেদ । সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন। অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার আলী আহম্মেদ উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৬০জন ছাত্র ৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। সাতার প্রতিযোগিতা শেষে অতিথিরা অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে জার্সি এবং পুরস্কার বিতরণ করেন।










