ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের রাধা গবিন্দ অঙ্গন, মদন মোহন আখড়া বাড়ি ও ইস্কন মন্দির থেকে পৃথক পৃথক ভাবে ৩টি রথ নিয়ে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা।
ধর্মীয় অনুভুতি ও পবিত্রতা বজায় রেখে রথযাত্রায় হিন্দু সম্প্রদায় শতশত নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহন করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অন্য মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিদ্রহ রাখা হয়।
এই সকল মন্দিরে ৮দিন থাকার পরে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথের মাধ্যমে বিগ্রহকে স্ব স্ব মন্দিরে ফিরিয়ে নেওয়া হবে। হিন্দু শাস্ত্রমতে, শ্রী কৃষ্ণ তার ভাই বলরাম ও বোন সূভদ্রাকে নিয়ে রথে করে মামা বাড়ী বেড়াতে যান এবং সেই থেকে এই রথযাত্রার প্রচলন ঘটে। বিশ্বাস রয়েছে রথের রশি ধরে টানলে পূন্য লাভ হয়।










