ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ফসলের মাঠ থেকে এক প্রতিবন্ধী যুবতী লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে ওই যুবতী বাড়ির পিছনের একটি ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নলছিটি থানার ওসি আতাউর রহমান।
নিহত যুবতীর নাম স্মৃতি আক্তার (৩৫)। তার বাবা মৃত মতিউর রহমান মোল্লা।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আতাউর রহমান জানান, শারীরিক প্রতিবন্ধী ওই যুবতী তার মায়ের সাথেই থাকতো। বুধবার ভোর রাতে ঘুম থেকে জেগে স্মৃতিকে ঘরে না দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজ করেন তার মা। পরে বেলা ১১ টার দিকে মাঠে গরু চড়াতে গিয়ে এক যুবক ওই যুবতীর লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। এরপর স্থানীয়রা থানায় খবর পাঠালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আরো জানান, লাশের সুরতহার রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছ। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।










