ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে এযাবৎ কালের ঘুণিঝড়ের মধ্যে সিত্রাং এর কারণে রেকর্ড পরিমান ২১০মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের ফলে শহর ও উপশহর এলাকায় পানি দ্রæত নামতে না পেড়ে বাড়ি-ঘর পানিতে কিছু সময়ের জন্য পানি প্রবেশ করেছে। জেলায় কোন বাঁধ ভেঙ্গে যায়নি তবে পানি উন্নয়ন বোর্ড দাবী করেছে ৫৭২ মিটার বাঁধের আংশিক ক্ষতি ও ৩২০মি. নদী ভাঙ্গন হয়েছে।
মৎস্য বিভাগের সূত্রমতে, ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তবে,জেলার ৮৮.৯০ হেক্টরে ২৩৪টি মাছের খামারে কম বেশি ক্ষতি হয়েছে জোয়ারে পানি বৃষ্টিপাতের পানির কারণে মাছের খামারে মাছ ভেসে গেছে এবং ১২শ ৩০ হেক্টরে ২৬ হাজার ১২৭টি পুকুরে মাছের চাষ ক্ষতিগ্রস্থ হয়েছে।
জেলার কৃষি বিভাগ সূত্রে উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতি হয়নি দাবী করা হয়েছে। তবে, শাক-সবজি, পান চাষ, কলা চাষ ও পেপে চাষের ১৮১৪ হেক্টরের মধ্যে ৪৩৬ হেক্টরে ফসলের ২% ক্ষতি এবং ৪৭ হাজার ৭০৫ হেক্টরে আমন চাষাবাদের মধ্যে ২৯০৮ হেক্টরে আমন দানের ১% ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন বিভাগের হিসাবমতে, জেলা জুড়ে সিত্রাং এর কারনে ২ দিন ধরে টানা বৃষ্টিপাত ও সিত্রাং এর ঝড়ে ৬ হাজার গাছ উপরে পরেছে। জেলার প্রাণি সম্পদ বিভাগের প্রাথমিক ধারনমতে, তাদের ৫২টি লেয়ার ও ৬৩৫টি মুরগির ফার্মের আংশিক ক্ষতি হয়েছে।
বিদ্যুত বিভাগ সূত্রে জানানো হয়েছে বড় আকারে ৮টি গাঠ ও ৩৩ কেভি সঞ্চালন লাইনের উপরে বিভিন্ন গাছপালার ডালপালা কেটে দেড় দিন পর মঙ্গলবার দুপুরে বিদ্যুত সর্বরাহ চালুকরা সম্ভব হয়েছে।