কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামে গোসল করতে গিয়ে মোঃ মামুন গাজী (৪০) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। আজ ২৭ মে শুক্রবার দুপুরে মামুন গাজী জুমার নামাজের প্রস্তুতি নেয়ার জন্য বাড়ির পুুকুরে গোসল করতে যায়। এসয়মে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে মামুনের মৃত্যু হয়।
গুরুতর আহত মামুনকে স্বজনরা উদ্ধ্যার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত মামুন দক্ষিন চেঁচরী গ্রামের মোঃ হামেদ গাজীর পুত্র। সে ভান্ডারিয়া বন্দরে একটি দোকানে কর্মরত ছিলেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় বাড়িতে আসেন।










