ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ ভয়াবহ ১৪ নভেম্বর। ২০০৫ সালের এই দিনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় নিহত হয়েছিলেন ঝালকাঠি দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে।
দিবসটি উপলক্ষে শোক শ্রদ্ধার নানা কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি জেলা জজশীপ । এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র্যা লি বের হয়। র্যা লিটি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিচার হত্যার স্থানে নির্মত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়।
এছাড়াও দুই বিচারক স্মরণে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। বিচারক, আইনজীবীসহ কালেকটরেট, পৌরসভা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেয়।










