ঝালকাঠি প্রতিনিধিঃ
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝালকাঠির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুলসহ আরো অনেকে।
কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতেই দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।











