মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বামনা উপজেলা শাখার জন্য ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু এবং সদস্য সচিব মোঃ মনির হোসেন’কে মনোনীত করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরগুনা জেলা শাখার আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল এবং সদস্য সচিব ফয়জুল মালেক সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বায়জিদ হোসেন শুভ, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, মোঃ মেহেদি হাসান সুমন, মোঃ মনজুরুল হক বাদল, মোঃ ইসমাইল হোসেন, মোঃ এমদাদুল হক সুমন, মোঃ জিয়াউর রহমান নিক্সন, কমল বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন রিমন, মোঃ হাসিব (সবুজ), মোঃ আনিসুর রহমান পলাশ, মোঃ আব্দুল্লাহ।
সম্মানিত সদস্য মোঃ কামরুজ্জামান, সদস্যরা হলেন ইসমাইল হোসেন শামিম, মোঃ আবুল বাশার, মোঃ মাহমুদুল হাসান (বাবু), মোঃ শাহিন সিকদার, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ নাসির হাওলাদার, মোঃ কামাল হোসেন, গোলাম মাওলা, মোঃ আল আমিন হোসেন, মোঃ ইমরান হোসেন, মোঃ মিরাজ মাহামুদ, মোঃ জিয়াউর রহমান খান, মোঃ আনিসুর রহমান, মোঃ বেল্লাল হোসেন।










