ঝালকাঠি প্রতিনিধি :
সোনালী ব্যাংকের সাথে ঝালকাঠির প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফি ও চার্জ আদায়করন সম্পর্কিত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সোনালী ব্যাংক বরিশাল এর জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. মাহমুদুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সরদার, ঝালকাঠি শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আবদুল মান্নান, ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য মো.আলমগীর হোসেন।
বক্তারা বলেন, আজকে এই চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে সোনালী ব্যাংকে হিসাব খুলে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অনলাইনে তাদের সকল লেনদেন করতে পারবে। এতে করে সময় বাচবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। অনুষ্ঠানে প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।










