ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ইয়থনেট ক্লাইমেট জাস্টিস এর উদ্যোগে পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গেøাবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন চলাকালে ঝালকাঠি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম ও এই সংগঠনের শীর্ষ কর্মকর্তা আজমীর হোসেন তালুকদার, শিক্ষার্থী লামিয়া আক্তার, ইসরাত জাহান হিমি ও ইসরাত জাহান নোহা বক্তব্য রাখেন
পরে তারা ব্যানার নিয়ে শহর প্রদিক্ষন করেন। জলবায়ু পরিবর্তনের জন্য হুমকী সৃষ্টিকারী পরিবেশ সুরক্ষায় পরিবার ও রাষ্ট্র পর্যায়ে পরিবেশ সুরক্ষার দাবী জানানো হয়।










