ঝালকাঠি প্রতিনিধিঃ
জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে তার নিজ জেলা ঝালকাঠি আজও শোকে স্তব্ধ।
রবিবার সকালে দেখাগেছে নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় তার জন্মভিটায় হাদিশূন্য শুনশান নিরবতা। মাঝে মধ্যে দু’একজন বাড়ির সামনে আসতে দেখা যায়।
সদা হাস্যজ্জ্বল হাদির মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া চলছে। শরিফ ওসমান বিন হাদির বাড়িতে নিরাপত্তার জন্য রয়েছে পুলিশি প্রহরা। জানাজায় অংশনিয়ে ওসমান হাদির বোন মাসুমা, ভগ্নিপতি আমির হোসেন ঢাকায় অবস্থান করছে। শরীফ ওসমান হাদির আত্মার শান্তি কামনায় জেলাজুড়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। তার সম্মানে নলছিটিতে অর্ধ বেলা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।










