ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে” ফুড প্যাকেজ” নামে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আজ সকালে রাজাপুর ক্যাডেট মাদ্রাসা চত্বরে সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষের মাঝে এ সব বিতরণ করা হয়েছে।
রমজান উপলক্ষে উপহারের ফুড প্যাকেজের প্রতিটিতে রয়েছে ত্রিশ কেজি চাল,তিন লিটার সয়াবিন তৈল, ছোলাবুট,মসুরের ডাল, পিয়াজ, লবন, চিনি, খেজুর, মুড়িসহ অন্যান্য উপকরন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসেন প্রধান অতিথি হিসেবে রমজানের এ উপহার বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলী,শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, সাতুরিয়া ইউনিয়ন আমীর মাওলানা মুস্তাফিজ,মহিলা জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি সাহিদা বেগম প্রমূখ।