মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের দুলাল শিকদারের ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশালে দুই পায়ে বুলেটবিদ্ধ জুলাই যোদ্ধা মোঃ সজিব শিকদার (২৪) বাগেরহাটের ফকির হাট সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় গত ২৮-০৭-২০২৫ তারিখ সকালে মারাত্মক ভাবে আহত হয় এবং ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
আজ মঙ্গলবার ২৯ জুলাই সিকদার বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোঃ সজিব সিকদার প্রাণ কোম্পানিতে প্যাস্ট্রি শপ শাখায় চাকুরীরত ছিলেন।
সে মৃত্যুকালে পিতা, মাতা, এক বোন, এক ভাই এবং অসংখ্য ভক্ত ও অনুরক্ত রেখে গিয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের মতন চলছে।










