কাঠালিয়া প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনে বিএনপি কিংবা ১১ দল কাউকেই আমরা সমর্থন দেইনি, আমাদের নামে দুইদল মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ কথাগুলো বলেছেন ঝালকাঠি-১ রাজাপুর কাঠালিয়া আসনের প্রার্থী হাফেজ ইব্রাহীম আল হাদী।
আজ (০৮ ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৪ টায় প্রেসক্লাব সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরও জানান- ইসলামী আন্দোলন আমরা কাঠালিয়া-রাজাপুর দুই উপজেলায় আমিসহ আমাদের নেতাকর্মীরা ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছে। নিয়মিত জনসভা, উঠান-বৈঠক, পথসভা, গনসংযোগ ও মিটিং মিছিল চলছে। আমাদের নেতাকর্মীরা আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনের জন্য সক্রিয় ভাবে প্রস্তুত রয়েছে।
প্রার্থীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আল আমিন, কাঠালিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুফতী ফয়জুল ইসলাম আল আমিন, যুগ্ন আহবায়ক হাফেজ সুলতান আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ সিরাজুল ইসলাম রনি, মোঃ মাহফুজুর রহমান, মোঃ ইলিয়াস হাওলাদার প্রমূখ।










