মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কিছুদিন ধরে চলছে তুমুল বৃষ্টি। এমন টানা বৃষ্টিতে বিপাকে পড়ে যায় সাধারণ মানুষসহ সকল শ্রেণীর পেশাজীবি মানুষ। কাজে ভেরিয়ে ভিজে ঘরে ফিরতে হয় অনেকের। তুমুল বৃষ্টির কারণে রাস্তাঘাট হাট- বাজারেও নেই কোনো মানুষের আমেজ।
বরগুনার ভিবিন্ন এলাকায় শহর গুলোতে গুরে দেখা যায়, অতিরিক্ত বৃষ্টির কারনে নেই লোকজন ফলে দোকানিরা দোকানের শাটার নামিয়ে বসে আছে। বৈরী আবহাওয়ার কারণে লোকজন না থাকায় কোনো বেচা বিক্রি নেই বললেই চলে।
রিকশা চালকরা বলেন, ‘দিন আনি দিন খাই এই রিকশা দিয়াই মোগো সংসার চলে যে বৃষ্টি শুরু হইছে এতে না খাইয়া মোগো মইরা যাওয়া লাগবে বৃষ্টিতে কোনো যাত্রীও মিলছে না!’
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা সপ্তাহ জুড়ে বৃষ্টি ও জোয়ারের পানিতে নদ–নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় উপকূলীয় জেলেদের মাছ ধরার ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে থাকার জন্য আহবান করেছেন আবহাওয়া অধিদপ্তর।










