কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় পহেলা বৈশাখে পান্তা-ইলিশ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন-কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান, ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ কুমার তালুকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, আমুয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার। এ ছাড়াও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফয়সাল আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি ।










