ঝালকাঠি প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র ঝালকাঠি জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যক্রমকে গতিশীল করতে এনসিপি ঝালকাঠি জেলা শাখা এ সভার আয়োজন করে।
আজ ৩১ অক্টোবর শুক্রবার বিকেল চার টায় ঝালকাঠি ফাতেমা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশন এনসিপির শাপলা প্রতীক নিয়ে তামাশা শুরু করেছে। তিনি আরও বলেন,বড় দু’টি দল সচিব, এসপি, ডিসি, ইউএনও, ওসি সহ সকল পদ ভাগাভাগি করে নিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি’র যুগ্ন সদস্য সচিব,মশিউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি’র সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মুজাহিদুল ইসলাম শাহীন, এ সময় এনসিপি’র আহবায়ক ফিনল্যান্ড মোঃ আহাদ সিকদার ভাচুয়ালি অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, এনসিপি নেত্রী ডাঃ মাহবুবা মিতু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী, আবু সাঈদ মুসা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়ক, মাইনুল ইসলাম মান্না। এ সময় ঝালকাঠি জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










