ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রেসক্লাবের এসির পাইপ ও তার চুরি করতে টানা তিন দিন ধরে চেষ্টা চালায় চোরেরা। অবশেষে তৃতীয় দিনে তারা চুরিতে সক্ষম হয়। তবে চুরির ২৪ ঘণ্টা না যেতেই সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে পুলিশ গ্রেপ্তার করে দুই চোরকে। গ্রেপ্তারকৃতরা হলো শহরের ঝালাইকার বাড়ি এলাকার মিনহাজ ও তার সহযোগী কমল।










