ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে ইতোমধ্যে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার।
দীর্ঘ সাংবাদিকতা, আইন পেশা এবং সাংবাদিক সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তাঁর নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। শিক্ষাজীবনে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা-এর ঝালকাঠি ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু।
দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি দৈনিক আজকের বার্তা, ভোরের ডাক, দৈনিক জনতা, ভোরের কাগজ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বৈশাখী টেলিভিশন, সিএসবি নিউজ, দেশ টিভি, প্রথম আলো, ইনডিপেনডেন্ট টেলিভিশন, একাত্তর টিভি, দীপ্ত টিভি, যুগান্তর ও চ্যানেল ২৪-সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন বলে প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে। বর্তমানে তিনি ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এবং ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০২ সালে ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য হওয়ার পর সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি; ৪বার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের নির্বাচনে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য তিনি সভাপতি নির্বাচিত হন। সাংবাদিকতা জীবনে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন করে আলোচনায় আসেন তিনি। ২০১১ সালে রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেন র্যাবের গুলিতে আহত হয়ে পা হারানোর ঘটনা নিয়ে প্রথম আলো-তে ধারাবাহিক প্রতিবেদন করেন এবং পরবর্তীতে লিমনের আইনি লড়াইয়েও যুক্ত হন বলে প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে। সাংবাদিকতায় অবদানের জন্য ২০১১ সালে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাবের পুরস্কার, ২০১৭ সালে সূর্যালোক ট্রাস্ট পুরস্কার এবং ২০২১ সালে শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে তিনি আওয়ামী লীগ শীর্ষ নেতাদের অনেক অপকর্ম পত্রিকায় তুলে ধরে নেতাদের রোষানলে পরেছেন। ফেসবুকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করায় ২০২১ সালে আককাস সিকদারের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানী করা হয়েছিল।
২০১০ সালে সাংবাদিকতার পাশাপাশি আইন পেশায় যুক্ত হন তিনি এবং বর্তমানে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন। মেয়র পদে নির্বাচন প্রসঙ্গে আক্কাস সিকদার বলেন, “ইনশাআল্লাহ, ঝালকাঠি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার বিষয়ে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। জনগণের আগ্রকে প্রধান্য দিয়ে সিদ্ধান্ত নেব, তবে সাধারণ মানুষ চাঁদাবাজ, মাদকসেবী বা সন্ত্রাসীকে মেয়র হিসেবে চাচ্ছে না।