ঝালকাঠি প্রতনিধিঃ
পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার সীমান্তবর্তী পোনাবালিয়া গ্রামের শিববাড়ি মন্দির প্রাঙ্গন। দেশবিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা এখনে এসে শিব দর্শন করছেন।
সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থানখ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার ঐতিহ্যবাহী শিববাড়িতে তিন দিনব্যাপী শিব চতুর্দশীর অনুষ্ঠান উপলক্ষে মন্দির ও আশপাশ এলাকায় শুরু হয়েছে গ্রামীন মেলা।
আজ থেকে ত্রাম্বকেশ্বর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজার্চণা, শিব দর্শন, পূণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়েছে। মন্দিরের পুরোহিত মহাদেব চক্রবর্তী জানান, ৩০০ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর শিব চথুর্র্দশীতে এই মন্দিরে এ অনুষ্ঠান হয়ে আসছে।
‘পরিবারের মঙ্গল কামনায় শিবের পূজা করতে আন্তর্জাতিক এই তীর্থস্থানে দেশবিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন। আগতদের নিরাপত্তা দিতে গোটা মন্দির এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ প্রশাসন নিরাপত্তার কাজে বেশ সোচ্চার রয়েছে।