ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি পৌর এলাকার কাশারী পট্টি থেকে সুদিপ্ত নামের ২৯ বছর বয়সী এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সে ঐ এলাকার মৃত গণেশ চন্দ্র দে’র ছেলে। আটকের সময় সুদিপ্তর দেহ তল্লাসী করে তার কাছে ৮ পিচ ইয়াবা ট্যবলেট পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভাষ্যমতে শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেল পৌনে চারটার দিকে কাশারীপট্টি এলাকায় রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। প্রথমে সন্দেহভাজন হিসেবে সুদিপ্তকে তল্লাশী করা হয়। তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় এজাহার দাযের করা হয়।
এসআই মো. হারুনার রশিদেের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযানটি পরিচালনা করেছে। সকল তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করেছে ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান।