ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বরিশাল -ঝালকাঠি মহাসড়কে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছেন সিএনজি চালকসহ চারজন।
আজ ২৬ জুন সোমবার সকালে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।
বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন,রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম( ৩৫) ও তার মেয়ে ছোয়া মনি (১৭)।
আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই পিকআপচালক পালিয়ে যায় ।
স্থানীয়রা জানায়, একটি মিনিট্রাক ঢাকা মেট্রো ন ১৫ -২৩ ৩৬ বরগুনার জেলার বামনা থানা থেকে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। বরিশাল থেকে আসা ঝালকাঠিগামী সিএনজি বরিশাল মেট্রো থ ১১-১১১১ অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কা লাগে। এসময় সিএনজিতে থাকা ড্রাইভার সহ ২ জন গুরুতরসহ ছয়জন আহত হয় । আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় দুপুরে দুই জন মারা যান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে।এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।










