ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নির্বাচিত যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো. রুহুল আমীন।
ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে.এম নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.এনামুল হক।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ১০ যুব সংগঠনের মাঝে চার লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়










