ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাত ৯টার দিকে উপজেলার বৈচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম ওই গ্রামের মো.শাহজাহান হাওলাদারের ছেলে। নলছিটি সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার ও পুলিশ জানান, শনিবার রাতে তার ভাতিজা নাজমুল বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। এসময় সে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। এতে মুহুর্তেই ঘটনাস্থলে অচেতন অবস্থায় ছিটকে পড়লে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা প্রাথমিকভাবে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










