ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি যাদুঘরের বিঙ্ঘান শিক্ষা কার্যক্রমের আওতায় ঝালকাঠিতে সদর উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষায়ক কুইজ ও জাতীয় বিজ্ঞান অলেম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
উপজেলা নিবার্হী অফিসার সাবেকুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম। এ বিজ্ঞান বিষায়ক কুইজ প্রতিযোগিতায় সদর উপজেলার ১৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে।










