ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নানা আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত¡র থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।
জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এতে নেতৃত্ব দেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী শোভাযাত্রায় অংশ নেয়। এসময় জাসাস এর নেতৃবৃন্দ বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।










