ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা সমাজ সেবা অধিদপ্তরাধিন ক্যান্সার, কিডনী, লিভার সিলোসিস, স্টোক প্যারালাইসিস ও জন্মগত হৃদ রোগীদের আর্থীক সহায়তার চেক ও জাতীয় সমাজ কল্যান পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবির অনুকুলে অনুদানের চেক প্রদান করা হয়েছে। চিকিৎসার জন্য ৫০হাজার টাকা করে ৫২জনকে ২৬ লক্ষ টাকার সহায়তার চেক এবং স্বেচ্ছাসেবি সংস্থার ২৫টি সংগঠনকে ৫লক্ষ ১৭ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠি বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাংসদ জননেতা আলহাজ¦ আমির হেসেন আমু ভার্চুয়ালী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা সমাস সেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন ও অতিরিক্ত উপপরিচালক আব্দুর রশিদ খান বক্তব্য রাখেন। পরে রোগী ও সংগঠন প্রদানদের সাথে হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী এই সহযোগীতা করোনা পরিস্থিতি জনিত কারণে বিলম্ব হলেও তিনি এই কর্মসূচি অব্যহত রাখছেন। তিনি সর্তক করেন করোনা পরিস্থিতি এখন উন্নতি হলেও দ্বিতীয় ডেউ আসতেছে বলে বিশ^ স্বাস্থ্য সংস্থা সর্তক করে দিয়েছেন এখন আমাদের সেই দিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমান সরকারে প্রধানমন্ত্রী জনগণের সাথে রয়েছেন।










