ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন ২৬ আগস্ট সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদে এ আয়োজন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম রেজা সজীব। ছাড়াও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হজরত মুহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে আলোচনা করেন রাজাপুর উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মোঃ আলী হোসেন।











