ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার মোরারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন মোল্লা। তিনি বর্তমানে নলছিটি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি আরও জানান, প্রশাসকের দায়িত্ব পালনের ফলে ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও পর্যাপ্ত সময় দিতে পারছেন না। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা তার নিয়মিত দায়িত্বের আওতার বাইরে হওয়ায় দীর্ঘদিন এ দায়িত্ব বহন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় প্রশাসকের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, আবেদনটি আমরা পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।










