কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে কাঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন। এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তালাশ আকন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ, আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজান সিকদার, সাধারণ সম্পাদক তারেকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
শোকসভায় বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সাহস ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন, কারাবরণ ও দীর্ঘদিনের অসুস্থতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি—এটাই তাঁর রাজনৈতিক জীবনের অনন্য দৃষ্টান্ত।
পরে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খালিদ মন্সী।










