ঝালকাঠি প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট শনিবার আসর নামাজের পর ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর উদ্যোগে কলেজ রোডস্থ গোরস্থান মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি দ্বীন ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মিলন খলিফা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বাদল, বিএনপি নেতা ইসরাফিল সিকদার, লাল মিয়া ও রফিকুল ইসলাম মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণ করেন।
অপরদিকে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে শহরের কোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রান মুবিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, যুগ্মআহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, সাবেক সেক্রেটারী গিয়াস সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়াও ঝালকাঠি শহর, শহরতলী ও প্রত্যন্ত এলাকার মসজিদে স্থানীয় বিএনপির উদ্যোগে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।