কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক (২৪ ঘন্টা) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ এপ্রিল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কুরআন তেলোয়াত মাধ্যমে দিন ব্যাপি কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রিফাত আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পিয়ারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সুখলাল বৈদ্য সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঝালকাঠি।
পাওয়ার পয়েন্টে কর্মশালার মূল বিষয় উপস্থাপন করেন ডাঃ জাহাঙ্গীর আলম প্রধান, উপপরিচালম (এমসিএইচ) ও মাতৃস্বাস্থ্য, ঢাকা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনপ্রতিনিধির করণীয় বিষয়ক আলোচনা করেন, ডাঃ মোঃ দেলেয়ার হোসেন, এমসিএইচ এফ-পি, কাঠালিয়া, ঝালকাঠি। অন্যদের মধ্যে প্রসব সেবা বিষয়ক করনীয় সর্ম্পকে আলোচনা ডাঃ তাপশ কুমার তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, কাঠালিয়া, ঝালকাঠি, ডাঃ সৈরেন্দ্র নাথ সাহা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঝালকাঠি। কর্মশালায় প্রাতিষ্ঠনিক প্রসব বাড়ানো একটি বড় চ্যালেঞ্জ। এই উদ্যোগ কার্যত বাস্তবায়নের মধ্য দিয়ে শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো ও রোধ করা সম্ভব বিষয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলযা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ ফারুক খান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আবদুল হালিম, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মাছুম বিল্লাহ জুয়েল, বিজিয় টিভির জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ সাকিবুজ্জামান সবুর প্রমূখ। কর্মশালায় জনপ্রতিনিধি, ডাক্তার, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।
এমসিএইচ-সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর ব্যবস্থাপনায় কাঠালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ কর্মশালার আয়োজন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন











