কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুুুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে পুস্পার্ঘ অর্পন, ককে কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
আজ ১৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন পুস্পার্ঘ অর্পন করেন এবং শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম, উপজলো আইসিটি অফিসার অতনু কিশোর দাস মুন প্রমূখ।










