কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকেলে মরহুম হাসমত আলী সিকদার স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফুটবল খেলা উদ্বোধন করা হয়েছে।
সাবেক জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্ধোধন করেন। এ সময় বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুজ্জামান খান চঞ্চল উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ৯০ মিনিটে ভাই ভাই একাদশ ৩ ও সেন্টারের হাট একাদশ ৩ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রকারে ২ শুন্য গোলে ভাই ভাই একাদশ সেন্টারের হাট একাদশকে হারায়। টুর্নামেন্টে শৌলজালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ১০ টি দল অংশগ্রহণ করে।
কচুয়া যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করেন। খেলা দেখতে মাঠের চার পাশে শত শত ফুটবল বক্তরা ভীর জমায়।










