জনতার খবর ডেক্স:
ঝালকাঠির কাঠালিয়ায় ব্রুনাই প্রবাসী মোঃ মিজানুর রহমান নান্নার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
উপজেলার লেবুবুনিয়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ঘরের দরজা ভেঙে দুর্বৃত্তিরা ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও জমির দলিল পত্র নিয়ে যায়।
ওই বাড়িতে প্রবাসীর ভায়রা ছেলে হাসান ও শ্যালিকা গেনু বেগম থাকতেন। ঘটনার দিন তারা বটতলা বাজারে প্রবাসী স্ত্রী সাহনাজ আক্তার ঝুনু বেগমের বাসায় ছিলেন।
কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কোনো মামলা হয়নি।










