কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীর শৌলজালিয়ার চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলণ করার অপরাধে কবির হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রম্যমান আদালত।
আজ ২২ অক্টোবর সকালে কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর শৌলজালিয়া চর থেকে বালু ব্যবসায়ী কবির হোসেনের লোকজন ০৪টি ড্রেজারার মেশিন দিয়ে বালু উত্তোলণ করছিলো। এ সংবাদ পেয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ঐ চরে জান এবং কবির নামের এক ব্যক্তি ও ০৪টি বালু ভর্তি জাহাজ আটক করেন।
আটক কবির হোসেন বরগুনা জেলার বেতাগী উপজেলার বন্দিখালী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
পরে দুপুরে এক ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক মোঃ কবির হোসেনকে এক লক্ষ টাকা জরিমানা করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার।










