কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির ঐতিহ্যবাহী কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে কাঠালিয়া ফুটবল একাডেমির খেলোয়ার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদ্য সুযোগ পাওয়া ৫ জন খেলোয়ারদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় কাঠালিয়া প্রেসক্লাবের হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।
প্রেসক্লাবের নির্বাহী সদস্য মহসিন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ ইস্রাফিল তালুকদার শুভ, ফুটবল একাডেমির কোচ মোঃ ফয়সাল আহম্মেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খাইরুল আমিন ছগির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম, আহমাদুল্লাহ রবিউল, সদস্য মোঃ সরোয়ার হোসেন, মোঃ সাকির হোসেন, মোঃ শাকিল আহম্মেদ, মোঃ সিরাজুল ইসলাম রনি, মোঃ মাহফুজুর রহমান, মোঃ সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। ক্রিড়া সামগ্রী পেয়ে খেলোয়াররা কাঠালিয়া প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।