কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়সাল আহম্মদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খাইরুল আমিন ছগির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম, আহমাদুল্লাহ রবিউল, সদস্য মোঃ সরোয়ার হোসেন, মোঃ সাকির হোসেন, মোঃ শাকিল আহম্মেদ, মোঃ সিরাজুল ইসলাম রনি, মোঃ মাহফুজুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, সহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রেসক্লাবের নির্বাহী সদস্য মহসিন খানের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।
দোয়া শেষে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।