কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া ট্যালেন্ট পুল বৃত্তি অর্জনের মাধ্যমে উপজেলার মুখ উজ্জ্বল করেছে সাংবাদিক পত্র মেধাবী শিক্ষার্থী মোঃ মোনায়েম বিল্লাহ (মাহি)।
মাহি হলেন মোহনা টেলিভিশনের কাঠালিয়া উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ মাছুম বিল্লাহর পুত্র।
২০২৫ সালের মাহি জুনিয়র বৃত্তি পরীক্ষাতে সাধারণ কোটায় ট্যালেন্ট পুল বৃত্তি অর্জন করে মাহি উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে, যা কাঠালিয়ার শিক্ষা মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপজেলায় শিক্ষা অঙ্গনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
সে কাঠালিয়া উপজেলা সদরে কায়দাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা গর্বিত।
মোনায়েম বিল্লাহর ট্যালেন্ট পুল বৃত্তি অর্জনে প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষক মণ্ডলী তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।