জনতার খবর ডেক্স:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ কাঁঠালিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচত হয়েছেন বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. ওবায়েদুল হক।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কাঠালিয়া উপজেলা কমিটি তাকে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেছেন।
ওবায়েদুল হক উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সাবেক ইউপি সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন ।










